শিকল দিয়ে বেঁধে মাদ্রাসা ছাত্রকে নির্যাতন, আটক ৩

পাবনার ঈশ্বরদীতে শিকল দিয়ে বেঁধে রেখে এক মাদ্রাসার ছাত্রকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আর এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মমিন, পিয়ারুল ইসলাম ও শিক্ষার্থী সাব্বির আহম্মেদ।
জানা যায়, গতকাল সাহাপুরের কদিমপাড়ায় এক মাদ্রাসায় ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার জানান, মারধরের কারনে কিছুদিন আগে মাদ্রাসা থেকে পালিয়ে খালার বাড়িতে যান শিক্ষার্থী মোবারক। গত বুধবার তাকে বুঝিয়ে আবারও পাঠানো হয় মাদ্রাসায়। এরই জের ধরে মোবারককে লোহার শেকল দিয়ে বেঁধে নির্মমভাবে নির্যাতন চালাতো কর্তৃপক্ষ।

গতকাল শিকল বাঁধা অবস্থায় মাদ্রাসা থেকে পালিয়ে যায় মোবারক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। এসময় মোবারকের কোমর থেকে পা পর্যন্ত একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানায় পুলিশ। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর