ফরিদপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে একটি বেপরোয়া গতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে শান্ত মাতুব্বর (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার রাজবাড়ি রাস্তার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের নিচু বাইখীর গ্রামের আব্দুল হাই মাতুব্বরের ছেলে। সে মানিকগঞ্জের এক চিকিৎসকের সহকারী ছিলেন।

জানা যায়, তিনি গ্রামের বাড়ি থেকে নিজ মোটরসাইকেলে করে কর্মস্থল মানিকগঞ্জে যাচ্ছিলেন। সকাল ১১টার দিকে রাজবাড়ী রাস্তার মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সে।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর