ওয়াসা সুয়ারেজ লাইন মেরামতের সময় ধানমন্ডিতে রাপা প্লাজার পাশে তিতাসের বড় সরবরাহ গ্যাসলাইনে লিকেজ হওয়ায় ধানমন্ডিসহ বেশি কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
আজ শনিবার ভোরে সুয়ারেজের কাজ করার সময় তিতাসের বড় সরবরাহ লাইনটি লিকেজ হয়। এতে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর ও আশপাশের এলাকায় বেশ কিছুক্ষণ গ্যাস সরবরাহ বন্ধ থাকে। ধানমন্ডি এলাকায় এখনও বন্ধ রয়েছে গ্যাস। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।
সাবধানতার অভাবেই এমন লিকেজের ঘটনা বলে আশংকা এলাকাবাসীর।
তিতাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের না জানিয়ে ওয়াসা সুয়ারেজ লাইনের কাজ করার কারণেই গ্যাস লাইন লিকেজের ঘটনা ঘটেছে।
বার্তাবাজার/কে.জে.পি