ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ববি শিক্ষক সমিতির

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষন, নারী ও শিশু নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো: আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক ড. মো: খোরশেদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উক্ত বিজ্ঞপ্তি’তে শিক্ষকরা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারীতে মানুষজন যখন একটা আতংকের নজিরবিহীন বাস্তবতার মধ্য দিয়ে দিনযাপন করছে তখন এই জঘন্য ও পাশবিক ঘটনাগুলো আমাদেরকে হতবাক করেছে।

এই ধরণের ঘটনাগুলো নারীদের মধ্যে নিরাপত্তাহীনতা, এক ধরণের আতংক ও সামাজিক অস্থিরতা তৈরি করছে। সঠিক তদন্ত, বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতা ও আইনের ফাঁক ফোকরের মাধ্যমে অনেক ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হওযায় সমাজে এই ধরণের পাশবিক কর্মকান্ড রোধ করা যাচ্ছে না।

এই সামাজিক ব্যাধির বিস্তার রোধে অপরাধীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির বিধান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি ও সমাজের সকল পর্যায়ের সচেতন জনগণের এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান।

ঘটনাগুলো আমলে নিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই। শুধু গ্রেপ্তারই যথেষ্ট নয় এটাকে দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সমাপ্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাই।

ছবি: বার্তাবাজার।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর