কী করলে বার্সায় থাকবেন মেসি, জানালেন সুয়ারেজ

মেসি-বার্সা নাটকীয়তার পর ধরেই নেয়া যায় যে, ২০২০-২১ মৌসুমে ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো বার্সাব্যতীত অন্য কোনো ক্লাবের জার্সি গায়ে মাঠ মাতাবেন মেসি। তবে বার্সেলোনায় যদি বিশেষ একটি কাজ করা হয়, তাহলে থেকে যাবেন মেসি- এমনটাই মনে করেন ক্লাবটিতে তার দীর্ঘদিনের সতীর্থ ও কাছের বন্ধু লুইস সুয়ারেজ।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, ‘এখন অনেক সম্ভাবনাই রয়েছে যে, মেসি অন্য কোনো ক্লাবের হয়ে খেলবে। তবে সে যদি আবার এখানে স্বাচ্ছন্দ্যবোধ করে, নিজের মতো করে খেলতে পারে এবং নতুন বোর্ড ম্যানেজম্যান্ট আসে, তাহলে লিও হয়তো বার্সেলোনায়ই থেকে যাবে। বন্ধু হিসেবে মেসি যাই করুক, আমি তাতেই খুশি থাকব।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর