কাঁচা মরিচের ‘ট্রিপল সেঞ্চুরি’

কাঁচামরিচের ঝালে অস্থির কাঁচাবাজার। রাজধানীর বাজারে এক কেজি কাঁচামরিচের দাম বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। ভালোমানের আধা কেজি কাঁচা মরিচ ১৫০ টাকা এবং ১ কেজি ৩০০ টাকায় বিক্রি করছেন অনেক ব্যবসায়ী

রাজধানীর কারওয়ানবাজার, রামপুরা, মালিবাগ, শান্তিনগর এবং খিলগাঁওয়ের বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, কাঁচামরিচের খেত সব শেষ। যে কারণে গত জুলাই মাস থেকেই কাঁচামরিচের দাম চড়া। একে তো বন্যায় কাঁচামরিচের গাছ পচে গেছে এখন আবার বৃষ্টিতে কাঁচামরিচের খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। যে কারণে দাম নতুন করে বেড়ে গেছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ভালো মানের ২৫০ গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর নিম্ন মানের কাঁচামরিচের পোয়া বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

একজন সাধারণ ক্রেতা বলেন, কাঁচামরিচের পোয়া ৪০ টাকা হওয়ায় বেশি, সেখানে ৮০ টাকা পোয়া কিছুতেই স্বাভাবিক হতে পারে না। সংশ্লিষ্টের উচিত দ্রুত বাজার মনিটরিংয়ে নামা। কারণ শুধু কাঁচামরিচ না এখন সবকিছুর দাম অস্বাভাবিক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর