আজ (শনিবার) বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয় ব্রাজিল-বলিভিয়া। যেখানে নেইমারদের উজ্জীবিত ফুটবলের সামনে পাত্তাই পায়নি বলিভিয়া। রবার্তো ফিরমিনো, নেইমার জুনিয়র, ফিলিপে কৌতিনহোদের উদ্ভাসিত পারফরম্যান্সে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। যা তাদের বসিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
দলের বড় জয়ে বড় অবধান রাখেন রবার্তো ফিরমিনো। জোড়া গোল করেন এই লিভারপুলের ফরোয়ার্ড। এছাড়া একবার করে জালে বল জড়ান বার্সেলোনা ফরোয়ার্ড কৌতিনহো এবং প্যারিস সেইন্ট জার্মেই ডিফেন্ডার মার্কুইনহোস। অন্যটি ছিল আত্মঘাতী গোল। ম্যাচে গোলের দেখা না পেলেও জোড়া এসিস্টে নিজের নামের প্রতি সুবিচার করেছেন নেইমার।
কেএস/বার্তাবাজার