আজ শনিবার বসছে পদ্মাসেতুর ৩২তম স্প্যান। স্প্যানটি বসানো হবে সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের উপর। এর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৮০০ মিটার অর্থাৎ প্রায় ৫ কিলোমিটার। ৩১তম স্প্যান বসানোর ৪ মাস পর এ স্প্যানটি বসবে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পদ্মাসেতু প্রকল্পের সংশ্লিষ্ট প্রকৌশলীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকৌশলীরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ওয়ান-ডি নামে ৩২তম স্প্যানটি নিয়ে শনিবার সকালে রওনা হবে ভাসমান ক্রেন। এরপর সংশ্লিষ্ট প্রকৌশলীরা স্প্যানটি নির্ধারিত পিলারের উপর বসাবে। এর আগে চলতি বছরের ১০ জুন পদ্মাসেতুর ৩১তম স্প্যান বসানো হয়।
বার্তাবাজার/কে.জে.পি