টেকনাফ প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফ প্রেসক্লাব সংস্কার বিষয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

টেকনাফ প্রেস ক্লাবের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মুহাম্মদ সৈয়দ হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের যুগ্ন আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা আশেক উল্লাহ ফারুকী, সাবেক সভাপতি কায়সার হামিদ, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তাহের নঈম, গোলাম আযম খান, পৌর কাউন্সিলর আবদুল্লাহ মনির, নুরুল হক, হুমায়ুন রশীদ, আব্দুর রহমান, ডাক্তার কায়সার পারভেজ চৌধুরী, জিয়া রহমান জিয়া,মোহাম্মদ রমজান পটল ও জসিম উদ্দিন টিপু প্রমুখ।

সভা শেষে সকল সদস্যদের সম্মতিক্রমে পাঁচ সদস্য বিশিষ্ট প্রেসক্লাব সংস্কার উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর