সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা হাসান আল মামুনসহ আরও ৬ জনের নামে দায়েরকৃত ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের দাবীতে আমরণ অনশনে থাকা ঢাবির সেই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে অসুস্থ হয়ে পরায় তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলের একটি দল তাকে চিকিৎসা দেয়। এই রিপোর্ট লেখ পর্যন্ত হাসপাতালে না গিয়ে তিনি রাজু ভাস্কর্যের পাদদেশেই অনশন চালিয়ে যাচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডা. শেখ মো. আল আমিন বলেন, টানা না খেয়ে থাকায় তার শরীরের হাইপোগ্লাসেমিয়া ও হাইপোভোলেমিয়া কমে গেছে। ফলে বিবি ফল করেছে। বমি হচ্ছে। যার জন্য তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।
অনশনরত সেই শিক্ষার্থী বলেন, আমার ধর্ষণের বিচার দাবিতে এখানে বসেছি৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।
বার্তাবাজার/এসজে