স্কুলছাত্রীকে ধর্ষণের অপরাধে আ’লীগ নেতা ৭ দিনের রিমান্ডে

ফেনীর সোনাগাজীতে স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণের অপরাধে তমিজ উদ্দিন নয়ন নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত নয়ন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ইতোমধ্যে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল।

এলাকাবাসী জানায়, ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির মৃত সৈয়দ আহম্মদের ছেলে তমিজ উদ্দিন নয়নের বাড়ির সামনে একটি ফার্নিচারের দোকান রয়েছে। গত ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দোকানে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। বিষয়টি নয়নের স্ত্রী দেখে ফেললে তার মুখ বন্ধ করার জন্য নয়ন তাকে মারধর করেন। স্বামী-স্ত্রীর ঝগড়ায় এক কান দুই কান হতে হতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ছাত্রী তার পিতা-মাতার কাছে মুখ খুলে ঘটনার বর্ননা দেয়।

সোনাগাজী মডেল থানার ওসি তদন্ত আবদুর রহীম সরকার জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে রাতেই তমিজ উদ্দিন নয়নকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর