ডিজিটাল নিরাপত্তা আইনকে কবরে পাঠানোর পরামর্শ দিলেন ডা. জাফরুল্লাহ

ডিজিটাল নিরাপত্তা আইনকে কবরে পাঠানোর পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের শেখ রাসেল পার্কে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আয়োজিত ‘গণসংলাপ : বাংলাদেশ কাঠামোগত হত্যাকাণ্ড এবং নাগরিকের নিরাপত্তা’ শিরোনামে আয়োজিত সভায় বক্তব্যে তিনি এই আহবান জানান।

ডা. জাফরুলাহ বলেন, ‘সংবিধানও পরিবর্তন করতে হবে। আমার দেশে আমি কথা বলতে পারব না, তা তো হয় না। ডিজিটাল নিরাপত্তা আইনকে কবরে পাঠাতে হবে।’

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি তরিকুল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর