ঘুমের ওষুধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণের দায়ে মামা গ্রেফতার

খুলনার পাইকগাছায় বোনের বাড়ির সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে ভাগ্নিকে ধর্ষণের দায়ে আসানুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আসানুর রহমান উপজেলার রাড়ুলী গ্রামের বাসিন্দা। গত ৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর চাচাতো বোনের বাড়ীতে গিয়ে আসানুর কোমল পানীয়ের সাথে সবাইকে ঘুমের ওষুধ মিশিয়ে পান করায়। এত ঐ বাড়ীর ৫ জন ঘুমে অচেতন হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় বোনের মেজ মেয়েকে ধর্ষণ করেন। ওই রাতে সবাইকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নানাভাবে গোপন রাখা হলেও ঘটনাক্রমে প্রকাশ পায়। তারপর ঘটনাস্থলে যান পাইকগাছা থানার ওস) এজাজ শফী। ভুক্তভোগীর প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে ধর্ষককে গ্রেপ্তার করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আজ শুক্রবার বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেন।

ওসি বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছি। ধর্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর