ঝিনাইদহের যুবলীগ নেতা আলম সিদ্দিকীর সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী বাসের আলম সিদ্দিকীর সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধায় হামদহ এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শহরের বাইপাস মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে তার সুস্থতা কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হঠাৎ করে তিনি শারীরিকভাবে অসুস্থ্য হয়ে ঝিনাইদহ প্রিন্স হাসপাতালে চিকিৎসা নেন। তার সুস্থ্যতার জন্য জেলা যুবলীগসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এ দোয়া মাহফিলের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন, মাদার তেঁরেসা ব্লাড ব্যাংকের সভাপতি এস এম রবি, শিক্ষক জাহিদুল ইসলাম, যুবলীগ নেতা জিকু শেখ, হাসেম আলী, তৌহিদুর রহমান তৌহিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রজব আলী, জুয়েল রানা, হাসানুজ্জামান রনি, শিকদার মাহমুদ চান, লক্ষণ কুমার, তিতাস কুমারসহ অনেকে।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর