সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নাহিদ হাসান দিপ্ত (৩৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার দুরাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিপ্ত উপজেলার গোয়ালদহ গ্রামের নবুয়ত হোসেনের ছেলে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, রাজবাড়ি জেলার একটি বিয়ে বাড়িতে অংশ নিতে তিনি শুক্রবার দুপুরে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়। পথে দুপুর ১ টার দিকে গোয়ালদহ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা ইঞ্জিনচালিত একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর