ময়মনসিংহের ভালুকায় বড় বোনের স্বামীর (ভগ্নিপতি) লালসার শিকার হয়ে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক শিশু ৫ মাসের অন্তঃসত্তা হয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগীর বড় বোনের দায়ের করা মামলায় ভগ্নিপতি মানিক দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। আজ (শুক্রবার) মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ১০-১২ বছর আগে উপজেলার ধলীয়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী শিশুটির মেজ বোনকে বিয়ে করে অভিযুক্ত মানিক। এরপর শ্বশুরবাড়ির পাশেই বাড়ি করে থাকা শুরু করে সে। কিছুদিন আগে বোনের সন্তান হওয়ায় ভুক্তভোগী শিশুটি মানিকের বাড়ি গিয়ে রান্না ও সংসারের কাজে সহযোগীতা করতো। এই সুযোগে ভয়ভীতি দেখিয়ে মানিক মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই রঞ্জন চন্দ্র জানান, ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার ওই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মামলার আসামি মানিক চন্দ্র দেবনাথকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে