দুই শ্যালককে নদীতে নিক্ষেপ করলো দুলাভাই, নিখোঁজ ১

বরগুনায় আবদুল্লাহ নামের এক শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে দুলাভাই। এরপর আবদুল্লাহ’র ছোটভাই দেড় বছর বয়সী আফসানকেও একই প্রক্রিয়ায় হত্যা চেষ্টার সময় ঘাতক মোসলেমকে স্থানীয়রা হাতেনাতে আটক করে।

আবদুল্লাহকে মৃত্যু নিশ্চিতের পর বিষখালী নদীতে ভাসিয়ে দিয়েছে মোসলেম। এখন পর্যন্ত শিশু আবদুল্লাহ খোঁজ মেলেনি। শ্যালক আবদুল্লাহকে হত্যার বিষয়টি স্বীকার করেছে মোসলেম। গতকাল সন্ধ্যা সাতটার দিকে ডালভাঙা এলাকার বিষখালী নদী তীর সংলগ্ন ফারুক মোল্লার ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আবদুর রহিম নামের এক ব্যক্তি জানান, ডালভাঙা এলাকার নদী সংলগ্ম একটি দীঘিতে শিশু আফসানকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করছিল মোসলেম। বিষয়টি দেখতে পেয়ে তিনি দ্রুত সেখানে গিয়ে ওই শিশুটিকে ঘাতকের কাছ থেকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা মোসলেমকে আটক করে পুলিশে খবর দেয়।

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, নিহত শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। ঘাতক মোসলেমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর