সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে বললেন নুর

জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে সাবেক ভিপি নুর বলেন,আওয়ামী লীগ সরকার পরিচালনায় ব্যর্থ’ ‘বর্তমান এই জনরোষের ক্ষোভ থেকে বিস্ফোরণ ঘটার আগে আপনারা ক্ষমতা থেকে বিদায় নেন।

নুর বলেন,এ সরকার ক্ষমতায় থাকার জন্য সারাদেশে এমন দেলোয়ার বাহিনী তৈরি করেছে। এই দেলোয়ার বাহিনী মা, বোন, স্ত্রীদের ধর্ষণ করছে। আলোচনায় এসেছে, নোয়াখালীর ধর্ষক দেলোয়ার নির্বাচনের সময় ভোট কেন্দ্র দখল করেছিল।তাই আমরা বলি আপনারা নিজ থেকে সরকার থেকে বিদায় নেন। জনগণ কিন্তু আজ রাজপথে নেমে গেছে। জনগণকে আর দমন করতে পারবেন না।’

আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য নুর আরও বলেন, ‘বর্তমান এ জনরোষের ক্ষোভ থেকে বিস্ফোরণ ঘটার আগে আপনারা ক্ষমতা থেকে বিদায় নেন। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনার বাংলাদেশ-কে প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন ব্যক্তিদের নিয়ে আজ আলোচনা করে কীভাবে সুশাসন নিশ্চিত করা যায়, আইনের শাসন নিশ্চিত করা যায় এবং কীভাবে ভারতের পেট থেকে বাংলাদেশ বের হয়ে আসতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করুন।

ছাত্র অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম প্রমুখ। এ ছাড়া ছাত্র অধিকার পরিষদের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর