ধর্ষণের প্রতিবাদে ঘাটাইলে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান

ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে ঘাটাইল উপজেলা শাখার উদীচী শিল্প গোষ্ঠী ।শুক্রবার বিকেল ৪টায় ঘাটাইল বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালিত হয়।

উদীচী ঘাটাইল শাখার সাধারণ সম্পাদক মোঃ হোসেন শহীদের সঞ্চালনায় ঘাটাইল উপজেলা উদীচী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক অধীর চন্দ্র সাহা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠী টাংগাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, জিবিজি সরকারী কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম, উদীচী ঘাটাইল শাখার সহ-সভাপতি নাজমুল হুদা,কোষাধ্যক্ষ খঃ মনিরুজ্জামান, পৌর মহিলা কাউন্সিলর রুবী ইসলাম, শিক্ষক খালিদ হাসান খোকন, সদস্য জিয়াউল হক মাসুদসহ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঘাটাইল শাখার নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে দেশের নারী ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে নির্যাতন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সেই সাথে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার আহবান জানান বক্তারা।

সমাবেশে ধর্ষণ বিরোধী সংগীত পরিবেশন করেন নাহিদা আক্তার ও মোশতাক আহমেদ।

সাংস্কৃতিক সমাবেশে একাত্বতা প্রকাশ করেন ঘাটাইলের কথা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, নান্দনিক ঘাটাইল, ঘাটাইল সমাজ কল্যান সংস্থাসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন। সমাবেশে ঘাটাইলের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর