প্রধানমন্ত্রীকে কটুক্তি ও দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে পাবনায় মানববন্ধন

পাবনা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং পাবনাসহ সারা দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ নির্যাতন কারীদের বিরুদ্ধে আইনের বিধান যথাযথ ও কঠোরভারে প্রয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে পাবনা হামিদ রোড় সড়কে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা সেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি প্রার্থী ভিপি আব্দুল আজিজ বক্তব্যে বলেন, সারাদেশের ধর্ষণ কারিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেবেন বর্তমান সরকার। কিন্তু ধর্ষণ নিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে নিয়ে কটূক্তি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। এবং ধর্ষণকারী যে কেউ হোক না কেন তাদের ফাঁসির দাবী জানান ও সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা অন্যায় কারীদের কঠোর হস্তে দমন
করবেন বলেও জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আজাদ, পাবনা পলিটেকনিক ইনস্টিটিটের শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন বাপ্পি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু, সাইদুল, জিসান, রেজাউল, হাজী সুজন প্রমূখ।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর