গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত সেই ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত ফরিদপুরের আলফাডাঙ্গা সিটি ব‍্যাংকের সিনিয়র কাস্টমার ম‍্যানেজার মো. শফিকুল ইসলাম (৩৫) মারা গেছেন।

শুক্রবার বিকাল ৪টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলফাডাঙ্গা সিটি ব্যাংকের ক্যাশ ইনচার্জ মো. রাকিবুল হাসান বার্তা বাজারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ব্যাংক কর্মকর্তা শফিক গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে পৌরসদরের তার বাঁকাইলস্থ মাহাবুব মিয়ার ভাড়া বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লাইন লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনায় তিনি অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ওই দিনই দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অগ্নিদগ্ধে শফিকের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর