ধর্ষণের প্রতিবাদে বদরখালীতে মানববন্ধন

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বরগুনার বদরখালীতে ছাএলীগের মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে, ইউনিয়ন সভাপতি রাসেল ফরাজির নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ টায় বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি বাজারে মুল সড়কে ঘণ্টাব্যাপি প্রায় ৫শতাধীক ছাএলীগ কর্মি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ ও হ’ত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। প্রতিটা নারী এই রাষ্ট্রে নিজেকে অনিরাপদ মনে করে। আপনারা যারা নিজেকে এই রাষ্ট্রে, রাষ্ট্র ব্যবস্থার কাছে অনিরাপদ মনে করেন, যারা আপনাদের মা, বোন, বান্ধবী, কন্যা, স্ত্রীদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের সবার প্রতি আহ্বান থাকবে, আপনারাও আপনাদের দাবিগুলো নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান। ধর্ষকরা যাতে না পার পেয়ে যেতে পারে সেজন্য সরকারের কাছে কঠোর আইন প্রনয়নের দাবী জানান তারা। ধর্ষকরা কখনও কোন দল বা ধর্মের না৷ ধর্ষনের বিরুদ্ধে কঠোর অবস্থানে না গেলে কখনই ধর্ষন নির্মূল সম্ভব না।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর