আমরা সরকারের পতন চাই না, আপনারা সসম্মানে বিদায় নেন: নুর

বর্তমান সরকার ভোট ডাকাত, তারা আরেকটি ১/১১ চাচ্ছে বলে মন্তব্য করেছেন, ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারের অপকর্মগুলো এখন আসতে শুরু করেছে। আমরা সরকারের পতন চাই না, আপনারা সসম্মানে বিদায় নেন। সময় ফুরালে হয়তো আর এ সময়টাও পাবেন না। সরকারের এ চক্রান্ত কোনো দিনই আমরা সফল হতে দেবো না। প্রয়োজনে জীবন দিয়ে গণতন্ত্রকে রক্ষা করবো।

তিনি আরও বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার হাজারো দেলোয়ার বাহিনী তৈরি করেছে। এ দেলোয়াররাই রাতের অন্ধকারে ভোট ডাকাতি করেছে। আজ তারাই ক্ষমতার দাপটে মায়ের সামনে মেয়েকে কিংবা ঘরের দরজা ভেঙে ধর্ষণের মতো নিলজ্জ খেলায় মেতে উঠেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর