চট্টগ্রামে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় আটক ৮

সারা দেশে যেখানে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে চলছে তীব্র প্রতিবাদ ও আন্দোলন। ঠিক তখন চট্টগ্রামে ঘটেছে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা। ঘটনায় জড়িত ৮ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৯ অক্টোবর) ভোরে গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরে আসার পথে নগরের চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। পুলিশ এ ঘটনায় জড়িত ৮ জনকে আটক করেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, শুক্রবার (০৯ অক্টোবর) ভোরে রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরে আসার পথে চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনায় জড়িত আটজনকে আটক করেছে। বিস্তারিত বিকালে জানানো হবে।

ধর্ষণের শিকার গৃহবধুকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর