দেশে গত ২৪ ঘণ্টায় সাত অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। আজকে সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তি রেকর্ড হওয়ার কথা রয়েছে। আগামী ৩ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বড়তে পারে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এতে আরো জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।
বার্তাবাজার/অমি