ভোলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ভোলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে। এ দুই বোন হলো ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর ভেদুরিয়া গ্রামের মুদি ব্যবসায়ী মো. জসিমের দুই মেয়ে আফিফা (৭) ও মুনতাহা (৫)

স্থানীয় সূত্র জানায়, তারা দু’বোন তাদের বাড়ির সামনের পুকুরে গোসল করার জন্য পানিতে নামে।তারা সাঁতার না জানার কারণে পানিতে একজন ডুবে যায় পরে অন্যজন তাকে বাঁচাতে গিয়ে সেও ডুবে যায়। পরিবারের লোকজন দুইজনকে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তাদের মৃত দেহ ভাসতে দেখে উদ্ধার করে।

ভোলা মডেল থানা পুলিশের ওসি তদন্ত মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর