রাজধানীতে মুখোশ পরে নারী নির্যাতনের প্রতিবাদ

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে মুখোশ পরে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভ মিছিল করেছেন ফিউচার অব বাংলাদেশ নামে একটি সংগঠনের নেতা-কর্মীরা।

আজ শুক্রবার(৯ অক্টোবর) ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়।

এ সময় বক্তারা বলেন, দেশে সম্প্রতি ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। সমাজে নীতি-নৈতিকতা কমে যাওয়াতেই এগুলো বেশি হচ্ছে। আইনের মাধ্যমে ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে পারলে ধর্ষণ কমে যাবে।

অনতিলম্বে আইন সংশোধন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা দাবি জানান তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর