দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো ১৭ জন মারা গেছেন। এসময়ের মধ্যে ১ হাজার ২৭৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জনে। মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৭৭ জন।
আজ শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৬ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন সুস্থ হয়ে উঠেছেন।
বার্তাবাজার/কে.জে.পি