সাভারে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় আটক ৫

সাভারের আশুলিয়ায় এক নারীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৭ জনের মধ্যে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে আশুলিয়া থানার ডিউটি অফিসার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিউটি অফিসার জসিম উদ্দিন বলেন, ‘মিরপুরের বাসিন্দা ওই গৃহবধূর সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এক যুবক। আশুলিয়ার রুস্তমপুরের বাসিন্দা ওই যুবক গত ২৪ সেপ্টেম্বর ওই নারীকে নিজ এলাকায় ডেকে নেন। পরে একটি নির্জন জঙ্গলে নিয়ে ওই নারীকে সাত বন্ধু মিলে ধর্ষণ করে।’

অভিযুক্তদের গ্রেফতারে বৃহস্পতিবার রাতভর আশুলিয়ার রুস্তমপুরে অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় ৫জনকে। অন‌্য দুজনকেও আটকের চেষ্টা চলছে।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে গণধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর