আজও টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও টিকেট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। গেল ১৫ দিন ধরেই ছুটির দিনসহ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা।

এয়ারলাইন্স সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে টিকেট রি-ইস্যু শুরু করেছে প্রতিষ্ঠানটি। এদিকে ভোর থেকেই টিকিট প্রত্যাশীরা ভিড় করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) যাদের মোবাইল নম্বরে এসএমএস দেওয়া হয়েছে, তারাই আজ টিকেট নিতে এসেছেন। সৌদি এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী, যাদের ভিসার মেয়াদ কম, তাদের ৪ অক্টোবর থেকে আগে টিকিট দেওয়া হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর