যশোরে যাত্রীবাহী বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে হেলপার আটক

যশোরে যাত্রীবাহী বাসে এক তরুণী ধর্ষণের অভিযোগে মনিরুল ইসলাম নামে এক গাড়ির হেলপারকে আটক করেছে পুলিশ।

সে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাশিমপুর গ্রামের ওহিদুলের ছেলে এবং এমকে পরিবহনের হেলপার। বর্তমানে মনিরুল যশোর সদর উপজেলার রামনগর ধোপাপাড়ার শহিদুলের বাড়িতে ভাড়া থাকে।

পুলিশ জানায়, মাগুরার শতখালী এলাকার এক তরুণী বুধবার (৮অক্টোবর) বিকাল ৪ টার দিকে রাজশাহী থেকে যশোরে আসার জন্য এমকে পরিবহনে ওঠে। রাত ১১ টার দিকে যশোরে নেমে পূর্ব পরিচিত মনিরুলকে ফোন দেয়। রাত গভীর হওয়ায় ওই তরুণী তার নিজ বাড়িতে যেতে না পারায় মনিরুলের সাথে শহরের কোল্ড স্টোরে সামনে এমকে পরিবহনের ভিতরে অবস্থান করে। এরপর রাত দেড়টার দিকে মনিরুল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।ঘটনা জানাজানি হলে স্থানীরা পুলিশকে জানায়। পরে পুলিশ মনিরুলকে আটক করে। তরুণীকে উদ্ধারের পর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ধর্ষণের শিকার ওই তরুণী জানায়, বাসের হেলপার রাতে তাকে পানীয় খেতে দেয়। পরে সে অচেতন হয়ে পড়ে। গভীর রাতে তার চেতনা ফিরে আসলে ধর্ষণের শিকার হয়েছে বলে সে বুঝতে পারে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে ভর্তি তরুণীর অবস্থা এখন ভাল। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ধর্ষণের অভিযোগে বাসের হেলপার মনিরকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর