করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিআইটিআইডি ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। রাত ১০টার দিকে তার করোনা পজিটিভ বলে জানা যায়।
বর্তমানে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত।
বার্তাবাজার/কে.জে.পি