নারী নির্যাতন দমনে ঐক্যবদ্ধ হতে তামিম-মুশফিকদের আহ্বান

দেশের বিভিন্ন প্রান্তে নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

শুক্রবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এক ভিডিও বার্তায় কথা বলেছেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক ও সৌম্য সরকার।

অভিজ্ঞ উইকেট-রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন। সত্যিকারের মানুষ হোন।’

মাহমুদুল্লাহ বলেন, ‘এখন সময় এসেছে। আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দেই।’

টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘চলুন আমরা নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করি। এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি।’

ওয়ানডে দলপতি তামিম বলেন, নিজ নিজ পরিবারের নারীদের কথাটা ভাবুন। দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে আসুন।
বাম-হাতি ব্যাটসম্যাস সৌম্য সরকার বলেছেন, ‘নারীকে সম্মান করুন। সত্যিকারের মানুষ হোন।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর