নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তিরাইল নুরদহ সুতারপার এলাকায় পুলিশ বক্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে মহাসড়কের তিরাইলের সুতারপার মোড়ে দুর্যোগ ব্যাস্থাপনা ও ত্রান মন্ত্রাণালয়ের বাস্তবায়নে (দুই লক্ষ টাকা ব্যায়ে) নব-নির্মিত এই পুলিশ বক্সটি প্রধাণ অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে সাংসদ আব্দুল কুদ্দুস বলেন, এই পুলিশ বক্স নির্মাণের ফলে মহাসড়কের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হবে। জনগণ নির্ভয়ে চলাচল করতে পারবে।
এসময় বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা নির্বাহি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারন সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজানসহ অনেকে।
বার্তাবাজার/অমি