বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ লাখ ৬০ হাজার ৭৭৩ জন। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ২৫১ জন।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা আড়াই কোটির বেশি।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ২য় অবস্থানে রয়েছে ভারত। ব্রাজিলের অবস্থান ৩য়।

যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ২৬ জন। মোট মারা গেছেন ২ লাখ ১২ হাজার ৬৫৭ জন।

ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ৩৫ হাজার ৬৫৫ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫ হাজার ৫২৬ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর