ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস পালিত

‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ এই স্লোগানে ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ আয়োজন করে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত ব্যনার্জী, মেভেন এর সভাপতি আকরাম হোসেনসহ প্রাণী সম্পদ কর্মকর্তাবৃন্দ। ডিম দিবসে সার্বিক সহযোগিতায় ছিলো ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন অফ ভেটেরিনারি নিউট্রিশন এন্ড প্রিমিক্স, পোল্ট্রি এ্যাসোসিয়েশন ও ভেট এক্সিকিউটিভ।

পরে শহরের পোষ্ট অফিস মোড়, আরাপপুরসহ বিভিন্ন স্থানে মানুষের মাঝে দেড় হাজার সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর