হাসপাতালে ভর্তি আনিসুর রহমান মিলন

গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন।

গতকাল বৃহস্পতিবার(৮ অক্টোবর) মধ্যরাতে হার্টে সমস্যা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি।

এ বিষয়টি মিলন নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছিল না। গতকাল রাতে হঠাৎ করে একটু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। প্রথমে সাধারণ বিষয় ভেবেছিলাম, কিন্তু শরীর ঠিক না হওয়ায় রাতে স্কয়ার হাসপাতালে ইমারজেন্সিতে যাই। সেখানে জানতে পারি হার্টের কোন একটা সমস্যা হয়েছে। এরপর সেখানে সিট না থাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর