বাগেরহাটের শরণখোলায় জ্যোৎসনা বেগম নামের এক অন্তঃস্বত্তা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর জবাই করে লাশ গুমের চেষ্টার অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিহত জ্যোৎসনার মরদেহ উদ্ধার এবং স্বামী সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মফিজুর রহমান।
নিহত জ্যোৎসনা সাদ্দাম হোসেনের দ্বিতীয় স্ত্রী। জ্যোৎসনার আগে একবার বিয়ে হয়েছিল। সাদ্দাম হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আঃ লতিফ মিয়ার পুত্র। পুলিশ কনস্টেবল সাদ্দাম শরণখোলা উপজেলার থাফালবাড়ী পুলিশ ফারিতে কর্মরত ছিলেন। তিনি ফাঁড়ির এলাকার পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় নিহতের মাতা জুলেখা বেগম বাদী হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতের কোনো এক সময় সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। লাশের পরিচয় নিশ্চিহ্ন করার জন্য টুকরো করার পর গর্ভের সন্তানকে বের করে লাশটি পুলিশের ব্যবহৃত একটি জিও (প্লাস্টিক) ব্যাগে ভরে ফেলে দেয় সাদ্দাম। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।
বার্তাবাজার/কে.জে.পি