সাভারের আশুলিয়ায় ৩ শিশূকে যৌন নিপীড়নের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব্যক্তির নাম হেলাল উদ্দিন শেখ। তিনি শেখ ময়মনসিংহ জেলার গফরগাও থানা ছয়ানী রসুলপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। বর্তমানে আশুলিয়ার তৈয়বপুরে বাড়ি তৈরি করে বসবাস করে আসছেন।
গত ৬ অক্টোবর ধর্ষণের ঘটনা ঘটোলেও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযুক্ত হেলাল শেখকে আশুলিয়ার তৈয়বপুর এলাকার তার নিজ বাড়ি থেকে আটক করে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ৯ বছরের যমজ সন্তান নিয়ে ওই এলাকায় বসবাস করছিলেন পোশাক শ্রমিক বাবা-মা। তারা কাজে গেলে সুযোগ বুঝে বাড়িওয়ালা হেলাল উদ্দিন কোল্ড ড্রিংকস কিনে দেওয়ার কথা বলে জমজ দুই বোনসহ পার্শ্ববর্তী আরও এক শিশুকে তার ঘরে ডেকে নেয়।শিশুর বাবা মা কাজ থেকে বাসায় ফিরে এলে তারা কান্নাকাটি শুরু করে ও তাদের কাছে ঘটনা খুলে বলে। পরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় স্থানীয়ভাবে।
এ ঘটনার দুই দিন অতিবাহিত হলে কোন এক সচেতন এলাকাবাসী ৯৯৯ এ ফোন করে ঘটনা খুলে বলে। পরে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেফতার করে।
বার্তাবাজার/এসজে