বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী নানা ক্রিকেটীয় ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু করোনার কারণে শুধুমাত্র বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল) ছাড়া আর কিছুই আয়োজন করা সম্ভব হয়নি।
করোনার প্রকোপে গেল মার্চে বন্ধ করে দেয়া হয়েছিল দেশের সকল ক্রিকেটীয় ইভেন্ট। এক রাউন্ড পরেই বন্ধ হয়ে গিয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগের আসরটি। স্থগিত করা হয়েছিল মুজিববর্ষকে কেন্দ্র করে অনুষ্ঠিতব্য বিশ্ব একাদশ এবং এশিয়া একদশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটিও।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে এশিয়া এবং বিশ্ব একাদশের মধ্যকার টি-টোয়েন্টি যেটা হবার কথা ছিল সেটি বিসিবির পরিকল্পনায় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই সেটি আয়োজন করা হবে।
কেএস/বার্তাবাজার