বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অনিশ্চিত নেইমার

আগামী ৯ অক্টোবর ভোর ৬টা ৩০ মিনিটে বলিভিয়ার সাখে বিশ্বকাপ বাচাই পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। কিন্তু সেই ম্যাচেই নেইমারকে মাঠে না দেখা যাওয়ার সম্ভবান বেশী। ফের ইনজুরিতে পড়লেন এই ব্রাজিলিয়ান তারকা। বুধবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখেই টেরেসোপোলিসে অনুশীলন করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। অনুশীলনে পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেন নেইমার। এরপর মাঠ ছাড়েন তিনি।

নেইমারের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেন সেলেকাওদের চিকিৎসক রদ্রিগো লাসমার। বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারকে দল পাবে কিনা প্রশ্নে লাসমার জানান, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চিকিৎসা চলছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর