সুনামগঞ্জের দোয়ারা বাজারে তরুণীকে ধর্ষণের অভিযোগে মানিক মিয়াঁ (২৪) নামের একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার দ্বীনেরটুক গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মানিক মিয়াঁ উপজেলার নরসিংহপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, বুধবার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামে বোনের বাড়ি বেড়াতে যান ওই তরুণী। রাতে ঘরে ঢুকে মানিক তাকে র্ধষণ করেন বলে অভিযোগ। সকালে এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়।
দোয়ারা বাজার থানার ওসি মুহাম্মদ নাজির আলম জানান, শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
বার্তাবাজার/এসজে