আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাংসদ ও মন্ত্রী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে তার এপিএস মো. নুর খান এই তথ্য নিশ্চিত করেছেন।
নুর খান জানান, বৃহস্পতিবার সকালে বিআইটিআইডি ল্যাবে নমুনা পাঠানো পরীক্ষার জন্য পাঠানো হয়। রাত ১০টার দিকে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়।
তিনি আরও জানান, বর্তমানে আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় এই নেতা চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারিরীক অবস্থা ভালো রয়েছে।
বার্তাবাজার/এসজে