শুনতে বিশ্বাস না হলেও এটাই সত্যি। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর আসনে একদিনের জন্য বসেছিলেন ১৬ বছর বয়সী এক কিশোরী। বুধবার (৮ অক্টোবর) সারাদিন তিনিই ছিলেন দেশটির প্রধানমন্ত্রী।
দেশটির প্রধানমন্ত্রী সানা মারিন এক দিনের জন্য তার নিজের সকল দায়িত্ব তুলে দিয়েছিলেন ওই কিশোরীর কাছে। নারী অধিকার রক্ষা প্রচার অভিযান সবার সামনে তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল দেশটিতে।
একদিনের প্রধানমন্ত্রী হওয়া ওই কিশোড়িড় নাম আভা মুরতো। সে দক্ষিণ ফিনল্যান্ডের ভাস্কাই অঞ্চলের বাসিন্দা। মানবাধিকার ও পরিবেশকর্মী আভা একদিনের প্রধানমন্ত্রী হয়ে দেশের আইনব্যবস্থা বিষয়ে নতুন জিনিস শিখেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমকে।
তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়া মেয়েদের নিজেদের বুঝতে হবে। প্রযুক্তির ব্যাপারে তারা যে ছেলেদের সঙ্গে পাল্লা দিতে পারে, এ কথাও মাথায় রাখতে হবে।’ আভা মনে করে, ছোটদের কাছ থেকেও বড়দের অনেক কিছু শেখার আছে।
ফিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী ৩৪ বছর বয়সি সানা মারিন বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রপ্রধান। গত ডিসেম্বরে তাঁদের জোট সরকার ফিনল্যান্ডের ক্ষমতায় এসেছে।
বার্তাবাজার/এসজে