ভুল আমারও হতে পারে : নরেন্দ্র মোদি

প্রায় ১৩ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার পর ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে আসীন হন নরেন্দ্র মোদি। এই
রাজনৈতিক সফলতার মূল্যায়নে করে এ নেতা বললেন, মানুষ হিসেবে তারও ভুল হতে পারে।

নরেন্দ্র মোদি ২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব বিচক্ষণতার সাথে সামলাচ্ছেন। মানুষের ভালোবাসা যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তা নিয়েও নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন এই নেতা।

টানা ২০ বছর পূর্তি উপলক্ষে বুধবার রাতে একাধিক টুইট করে নিজের অভিমত ব্যক্ত করেছেন মোদি।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর