নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন প্রয়াত অ্যাটর্নি জেনারেলের অসমাপ্ত কাজ শেষ করার অভিব্যক্তি প্রকাশ করে বলেছেন, প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম স্যার যেভাবে কাজ করে গেছেন, সে আলোকে তার অসমাপ্ত কাজগুলো শেষ করার চেষ্টা করবো। এজন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।’
নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি এ অভিব্যক্তি প্রকাশ করেন।
অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন আরও বলেন, ‘সরকার যে আমার ওপর আস্থা রেখেছেন, আমি চেষ্টা করবো তার উত্তম প্রতিদান দেয়ার।’
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে যাবেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। পরে আইনমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাবেন বলেও জানান নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল।
বার্তা বাজার / ডি.এস