আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে সকল সেনা দেশে ফিরে যাবে বলে তিনি জানিয়েছেন। আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের ১৯তম বার্ষিকীতে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দেন।

এর আগে বুধবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন দাবি করেন আগামী বছরের শুরুতেই আফগানিস্তান থেকে বিপুলসংখ্যক মার্কিন সেনা ফিরিয়ে আনা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার দায়িত্বভার নেয়ার সময় আফগানিস্তানে ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল। এখন আফগানিস্তানে মার্কিন সেনা রয়েছে পাঁচ হাজারের কম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর