মেক্সিকোর আকাশসীমায় সামরিক বাহিনীর ধাওয়া খেয়ে প্রায় আধা টন পরিমাণ কোকেন নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার রাতে বিধ্বস্ত হওয়া বিমানটিতে থাকা দুই আরোহী নিহত হয়েছেন বলে সিএনএন অনলাইন তাদের খবরে জানিয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হচ্ছে, নিজেদের আকাশসীমায় বিমানটির অবস্থান শনাক্ত করে মেক্সিকোর সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার। এর পর সেটিকে ধাওয়া দিতে শুরু করে। ধাওয়া খেয়ে কোয়েরেটারো শহরের বোতিজায় বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি দ্রুত গতিতে শত মাইল পাড়ি দিয়েছিল।
সিএনএন জানায়, আকাশপথে মাদক চোরাচালানের সময় সাম্প্রতিক মাসগুলোতে মধ্য আমেরিকা এবং মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বেশ কিছু জেট বিমান বিধ্বস্ত নয়তো তাড়া খেয়ে পালানোর ঘটনা ঘটেছে।
মেক্সিকো থেকে চুরি হওয়া একটি জেট বিমান গুয়াতেমালা জঙ্গলের একটি নির্জন স্থানে বিধ্বস্ত হওয়ার দুই সপ্তাহ পর ফের এই মাদকবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো।
বার্তাবাজার/এসজে