সীমান্তে সেনা টহলের বিষয়টি অস্বীকার করেছে মিয়ানমার বর্ডার পুলিশ। বিকেল এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের পরিচালক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশ ও মিয়ানমার সীমন্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের ৩৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের পরিচালক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান। অপরদিকে মিয়ানমারের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বদেন মংডু-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল চেং নাইং উ।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের পরিচালক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্তে সেনা টহলের বিষয়টি অস্বীকার করেছে মিয়ানমার বর্ডার পুলিশ (বিজিপি)। তবে তাদের দাবী এটা সেনা সমাবেশ নয় এটি বিজিপির নিয়মিত টহলকে একটু জোরদার করা হয়েছে।
বিজিবি কর্মকর্তা আরো বলেন, বৈঠকে সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে উভয় দেশ অন্তরিকতার সহিত কাজ করবে এবং সীমান্তে যৌত টহল জোরদার করার বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস