সেনা মোতায়েনের ১৯তম বার্ষিকীতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকদের বড়দিন ,আর এ দিনে সেনারা দেশে ফিরে আসবে বলে জানান ট্রাম্প। খবর সিএনএনের।
প্রেসিডেন্ট ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের দায়িত্বভার নেন তখন আফগানিস্তানে ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল। আর এখন আফগানিস্তানে মার্কিন সেনা রয়েছে পাঁচ হাজারের কম। সামনের দিনগুলুতে তা পাঁচ হাজারের থেকে কমিয়ে আড়াই হাজারে আনা হবে বলে জায়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা।
বুধবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন দাবি করেন, আগামী বছরের শুরুতেই আফগানিস্তান থেকে বিপুল মার্কিন সেনা ফিরিয়ে আনা হবে। মার্কিনিদের এখন ঘরে ফিরে আসা প্রয়োজন। তালেবানের সঙ্গে চুক্তি আফগানদেরই করতে হবে বলেও তিনি জানান।
বার্তাবাজার/আরএম